নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২২ লক্ষাধিক টাকার বাংলাদেশী ইলিশ মাছ আটক করেছে।
শনিবার, ২১ সেপ্টেম্বর (৬ আশ্বিন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট ব্যাটালিয়নের বাংলাবাজার বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮৫ কেজি বাংলাদেশী ইলিশ মাছ আটক করে।
আটককৃত ইলিশ মাছের আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশ মাছের এই চালানটি আটক করা হয়। আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমমে জমা দিয়ে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।