মোজাম্মেল আলী : আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট মহানগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে মুবারক র্যালি অনুষ্ঠিত হলো।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী (সা) র্যালি বাস্তবায়ন কমিটি বিশাল এ আয়োজন করে।
এতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত চলে প্রিয়নবীর (সা) জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। নামাজের পর র্যালি শুরু হয়।
প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত বর্ণিল ফেস্টুন ও প্লেকার্ড শোভিত র্যালি নগরবাসীকে মোহিত করে।
র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা) বিশ্বমানবতার এক চরম ক্রান্তিলগ্নে এ পৃথিবীতে আগমন করেছিলেন। পাপে-তাপে পরিপূর্ণ পৃথিবীর বুকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যায়-ইনসাফ, সাম্য ও শান্তি। মানুষে মানুষে সকল ভেদাভেদ দূর করে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে তিনি যে সমাজ কায়েম করেছিলেন পৃথিবীর ইতিহাসে এর দৃষ্টান্ত বিরল। তিনি স্থান-কাল নির্বিশেষে সারা দুনিয়ার সকল মানুষের জন্য আদর্শ। তাঁর আদর্শের আলোকে সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে।’
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামীর চেয়ারম্যান হজরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হুসাইন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর সহসভাপতি মাওলানা জ উ ম আব্দুল মুনঈম মনজলালী, মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, সাংগঠনিক সম্পাদক ড মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহসভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, র্যালি বাস্তবায়ন কমিটির যুগ্মআহবায়ক আতিকুর রহমান সাকের।
আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসেন, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আতাউর রহমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মো জাহেদুর রহমান, আনজুমানে আল ইসলাহর সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন।