নিজস্ব প্রতিবদেক : সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় সিএনজি অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলকালে প্রায় ১০০ সিএনজি অটোরিকশা ভাংচুর এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অটোচালকরা দাবি করেছেন, তাদের কমপক্ষে ২০০ অটোরিকশা ভাংচুর করা হয়েছে।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর (২৮ ভাদ্র) দুপুর দেড়টার দিকে সিটি মার্কেটের সামনে যত্রতত্র অটোরিকশা দাড় করিয়ে রাখা ও যাত্রী উঠানো নামনো নিয়ে এক ব্যবসায়ী ও এক সিএনজি অটোচালকের মধ্যে প্রথমে কথা কাটাকিাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এক পর্যায়ে ভয়ংকর রূপ নেয়। আশেপাশে মার্কেট থেকেও ব্যবসায়ীরা সংঘর্ষে যোগ দেন বলে অটোচালকরা অভিযোগ করেছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন এবং ব্যবসায়ী ও অটোচালকদের সঙ্গে কথা বলেন।