চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা স্বাভাবিক

প্রকাশিত September 4, 2024
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী আহুত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে বুধবার, ৪ সেপ্টেম্বর (২০ ভাদ্র) থেকে আবার নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন শুরু করেছেন। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালেও চিকিৎসাসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সকালে নির্ধারিত সময়েই চিকিৎসকরা অন্যান্য সময়ের মতো রোগীদেরকে চিকিৎসাসেবা দিত শুরু করেন।
অন্যদিকে সাধারণ মানুষও চিকিৎসাসেবা নিতে মহানগরী ও বিভিন্ন উপজেলা থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় জমান এবং লাইনে দাড়িয়ে টিকেট সংগ্রহ করেন। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র দেখিয়ে ঔষধও নেন যথারীতি। চিকিৎসাসেবা আগের অবস্থায় ফিরে আসায় সবাই সন্তোষ প্রকাশ করেন।