সিলেট জেলার নতুন পুলিশ সুপার মেহাম্মদ মাহবুবুর রহমান জেলা পুলিশের অফিসার-ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভা করেছেন।
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর (১৯ ভাদ্র) জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম শামছুল হক মিলনায়তনে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সের সমস্যার কথা শোনেন।
তিনি জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অফিসার-ফোর্সের সার্বিক কল্যাণে তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
পুলিশ সুপার মেহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ডি এম হাসিবুল বেনজীর সহ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও জেলা ইউনিটের অফিসার-ফোর্স। তথ্য বিবরণী