সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে আন্দোলনে আউটসোর্সিং কর্মীরা

প্রকাশিত August 21, 2024
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে আন্দোলনে আউটসোর্সিং কর্মীরা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের একদিনের নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপনের অপসারণ, বকেয়া বেতন পরিশোধ ও চাকরিচ্যুত এসব কর্মীকে পুনর্বহালের দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে।
কর্মসূচির তৃতীয় দিন বুধবার, ২১ আগস্ট (৬ ভাদ্র) সকাল ১০টা থেকে আউটসোর্সিং কর্মীরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন, আব্দুস শহীদ, মিজানুর রহমান, তামান্না বেগম ও সখিনা বেগম।
বক্তারা অবিলম্বে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করে তাকে অপসারণের দাবি জানান।
তারা তাদের অন্যান্য দাবি পূরণের আহ্ববান জানিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে আউটসোর্সিং কর্মীদের আন্দোলনের খবর পেয়ে গত ৩ দিন ধরে তত্ত্বাবধায়ক হাসপাতালে আসছেন না বলে জানা গেছে।