গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ীদের বিচার দাবিতে সিলেটে বিএনপির অবস্থান ও গণ মিছিল

প্রকাশিত August 14, 2024
গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ীদের বিচার দাবিতে সিলেটে বিএনপির অবস্থান ও গণ মিছিল

নিজস্ব প্রতিবেদক : গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত অন্যদের বিচারের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি তিন দিনের কর্মসূচির প্রথম দিনে অবস্থান কর্মসূচি পালন ও গণমিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার, ১৪ আগস্ট (৩০ শ্রাবণ) বিকেলে জেলা ও মহানগর বিএনপি মহানগরীর নেতাকর্মীরা ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বিশাল গণমিছিল মিছিল বের করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিক্ষার্থীদের সঙ্গে দেশের সকল শ্রেণির মানুষ মিলে স্বৈরাচারকে বিদায় করেছে।
আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী দুঃশাসন দেশের প্রতিটি মানুষ মনে রেখেছে।
গণমিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
কর্মসূচির দ্বিতীয় দিনে আগামীকাল সিলেট মহানগরীসহ উপজেলাগুলোতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।