সিলেটে পুলিশের নিকট থেকে লুট করে নেওয়া ৭৭টি অস্ত্র ও ১২৬ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত August 13, 2024
সিলেটে পুলিশের নিকট থেকে লুট করে নেওয়া ৭৭টি অস্ত্র ও ১২৬ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের নিকট থেকে লুন্ঠিত অস্ত্রগুলোর মধ্যে এ পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার, ১৩ আগস্ট (২৯ শ্রাবণ) এসএমপির তথ্য বিবরণীতে জানানো হয়, সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র উদ্ধার হয়। অপর ১৭টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এস‌এমজি, চায়না রাইফেল, পিস্তল, শর্টগান ও গ্যাস গান।
তথ্য বিবরণীতে সিলেট মহানগর এলাকার থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের নিকট থেকে লুট করা অস্ত্রগুলো নিকটবর্তী থানা বা সেনা ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।