বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১০ আগস্ট বিকেল ৪টায় জেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগ জেলা শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ মানববন্ধনের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক বিমল বণিক, বিজয় তালুকদার বিজু, ইস্কন মন্দিরের রাজশ্যাম গোপাল দাস, চন্দন প্রসাদ রায়, কলি তালুকদার আরতি, সংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই, সুবিমল চক্রবর্তী চন্দন, অ্যাডভোকেট প্রনব কান্তি দাস, বিশ্বজিৎ সরকার, মন্তোষ চন্দ, নারায়ন চক্রবর্তী, মিলু চৌধুরী ও হিমাদ্রি রায় প্রান্ত।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন।