কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহতের এবং দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
ক্যাম্পাসে একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহত ও দুষ্কৃতকারীদের দ্বারা নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনা সবাইকে ব্যথিত করেছে।
বঙ্গবন্ধুর বাংলাদেশে এমন তাণ্ডব যারা চালিয়েছে তিনি তাদের সুষ্ঠু বিচার দাবি করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কালোব্যাজ ধারণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি