বাংলাদেশে নৈরাজ্য আগুনসন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ

প্রকাশিত July 31, 2024
বাংলাদেশে নৈরাজ্য আগুনসন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ

বদরুল মনসুর, যুক্তরাজ্য : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে নৈরাজ্য, আগুনসন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে আয়োজিত বিশাল সমাবেশে বক্তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা বারবার দেশের অস্তিত্বে আঘাত হানতে চেয়েছে; কিন্ত কখনও সফল হয়নি-সফল হতে পারবেও না।
যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে গত ২৯ জুলাই দুপুরে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজারো ব্রিটিশ বাংলাদেশী বাংলাদেশে শান্তি, অগ্রগতি ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
বক্তারা বাংলাদেশে শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে সহিংসতার পথে নিয়ে গিয়ে বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে বলে অভিযোগ করেন।
প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে দুপুরের আগে থেকেই সমাবেশস্থলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্যানার, ফ্যাস্টুন ও প্লেকার্ড সহ
মিছিল নিয়ে আসতে থাকেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের মানুষেরা। এ সময় ‘জয় বাংলা’, ‘একাত্তরের হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’, ‘বঙ্গবন্ধুর বাংলায়-রাজাকারের ঠাই নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’, ‘যুক্তরাজ্যের মাটি-শেখ হাসিনার ঘাঁটি’ ইত্যাদি স্লোগানে চারদিক মুখরিত হয়ে উঠে।
একে একে সমাবেশস্থলে উপস্থিত হন ব্রিটিশ স্টেইট মিনিস্টার জিম ম্যাক মোহন এমপি, ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার করলাইন নকস, পাউলটি হ্যামিলটন এমপি, এমা লয়েল বাক এমপি, আফজাল খান এমপি, রিচার্ড বার্গোয়েন এমপি ও লি এন্ডারসন এমপি।
এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বিট্রিশ নেতৃবৃন্দ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতা সম্পর্কে অভিহিত হন। পরে তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি সৈয়দ মোজাম্মেল আলী ও হরমুজ আলী, যুগ্মসাধারণ সম্পাদক নইমুদ্দিন আহমদ রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, তথ্যও গণসংযোগ সম্পাদক রবিন পাল, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার চৌধুরী, মহিলা সম্পাদক মেহের নিগার চৌধুরী, খসরুজ্জামান খছরু, আনসারুল হক, লুতফুর রহমান সায়েদ, মোহাম্মদ মকিস মনসুর, আহমেদ হাসান, লন্ডন আওয়ামী লীগের সভাপতি, নূরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্মসাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য ছাত্রলীগের সভপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ ভাপতি আঞ্জুমান আরা অঞ্জু ও সাধারণ সম্পাদক শাহীন আকতার সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সুলতান মাহমুদ শরীফ বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের দাবিকে আড়াল করে যখন সারা দেশে ভাংচুর ও অগ্নিসংযোগে মেতে উঠে বিএনপি-জামায়াতের প্রশিক্ষিত খুনি বাহিনী তখন বুঝতে বাকি থাকে না, কারা কলকাঠি নাড়ছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরাজিত শত্রুদের চক্রান্তে হারবে না।