অস্থিতিশীল পরিস্থিতি দক্ষ হাতে নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো সিলেট চেম্বার

প্রকাশিত July 24, 2024
অস্থিতিশীল পরিস্থিতি দক্ষ হাতে নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো সিলেট চেম্বার

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে গত কয়েকদিন ধরে দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি দক্ষ হাতে নিয়ন্ত্রণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ধন্যবাদ জানিয়েছে।
সিলেট চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের সভাপতি তাহমিন আহমদ সরকার প্রধানকে এই ধনবাদ জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও জনজীবন ব্যাপকভাবে বিঘ্নিত হয় এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ে। এ অচলাবস্থা থেকে উত্তরণে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী যেসব বিচক্ষণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেন সেজন্য ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার প্রতি কৃতজ্ঞ।
সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ আশাবাদ ব্যক্ত করেছেন, দেশের সার্বিক পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুণরায় গতিশীল হবে।
তিনি সকল ব্যবসায়ীকে সরকারের নির্দেশনা মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনার অনুরোধও জানিয়েছেন।