কোটা বিরোধী আন্দোলনের নামে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাধ্যমে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবার একসঙ্গে রাজপথে নামছেন।
এ লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার, ১৮ জুলাই (৩ শ্রাবণ) সকাল ১১টা থেকে সিলেট জেলা পরিষদ ভবনের সামনে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে।
বুধবার, ১৭ জুলাই জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলের জেলা কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার এমপি, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, নির্বাহী সদস্য মো নিজাম উদ্দিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, অ্যাডভোকেট আফসর আহমদ, শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি