দক্ষিণ সুরমার পারাইরচকে এসএমপি পুলিশ লাইন্স ও পিবিআইর সদর দফতরের স্থান নির্ধারণ

প্রকাশিত July 15, 2024
দক্ষিণ সুরমার পারাইরচকে এসএমপি পুলিশ লাইন্স ও পিবিআইর সদর দফতরের স্থান নির্ধারণ

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি পুলিশ লাইন্স ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইর সিলেট সদর দফতর স্থাপনের জন্য দক্ষিণ সুরমার পারাইরচকে স্থান নির্ধারণ করা হয়েছে।
সোমবার, ১৫ জুলাই (৩১ আষাঢ়) দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় এ তথ্য জানানো হয়।
আরও জাননো হয়, এসএমপির মোগলাবাজার থানার স্থায়ী ভবনের স্থানও নির্ধারণ হয়ে গেছে। প্রশাসনিক প্রাথমিক কার্যক্রম শেষে খুব শিগগির এ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণকাজ শুরু হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও উর্মি রায়। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো বদরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলিম উল্লাহ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো মাহবুবুর রহমান, মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটর সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম। এছাড়াও অন্যান্য সরকারি দফতরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।