মিঠামইন সড়কে পানি চলাচল ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত June 20, 2024
মিঠামইন সড়কে পানি চলাচল ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি বলেছেন, সিলেট মহানগরীকে আগাম বন্যার ছোঁবল থেকে রক্ষা করতে দ্রুত সুরমা নদী খনন করা হবে। উজান থেকে আসা পানির সঙ্গে যে পলিমাটি আসে তা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। কিশোরগঞ্জের মিঠামইন সড়কে পানি চলাচল ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
বৃহস্পতিবার, ২০ জুন (৬ আষাঢ়) মহানগরীর টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে তিনি এ নিশ্চয়তা দেন।
প্রতিমন্ত্রী জানান. দেশের ৯টি জায়গায় ড্রেজিং স্টেশন নির্মাণ করা হচ্ছে। নদী ভাঙন রোধ ও পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতি মোকাবিলায় সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তা, সিসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি