সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত June 15, 2024
সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকাল ১১টায় মরহুমের বাসভবনে আয়োজিত পারিবারিক মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়া দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হজরত মানিক পীর (র) কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় এক সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচিতে রয়েছে ২৩ জুন সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১টায় রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যেগে শোভাযাত্রা নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বাদ যোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ।
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, বিজিত চৌধুরী, মো সানাওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম, ডা আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খান, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, কার্যনির্বাহী সদস্য, মো আজম খান, আব্দুল আজিম জুনেল, অ্যাডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা এনাম উদ্দিন, কানাই দত্ত, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, তাঁতীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত বুলবুল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, সাধারণ সম্পাদক, মো সাজোয়ান আহমদ, বিজয় কুমার বুলু, বদরুল ইসলাম বদরু, আলকাছ আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি