প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি নিজের নির্বাচনী এলাকা সিলেট-২ আসনের বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
শুক্রবার, ১৪ জুন তিনি বিশ্বনাথ উপজেলায় দেওকলস ও দশঘর ইউনিয়নের বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন, বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁঝখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসহায় মানুষের বন্ধু। দেশের সকল দুর্যোগ ও ক্রান্তিকালে মানুষের পাশে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে যেতে এবং দুই হাত খুলে সাহায্য দিতে। তিনিও সবসময় খোঁজ নিচ্ছেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মকদ্দুস আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য শেখ আজাদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্মআহবায়ক মহব্বত আলী জাহান, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পৌরসভার কাউন্সিলর রফিক হাসান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি