নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-এসএমপি ডিবি ৫ ট্রাক ভর্তি প্রায় সাড়ে ৮৭ লাখ টাকার ভারতীয় চিনি আটক ও ৯ জনকে গ্রেফতার করেছে।
এসএমপি ডিবির এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, উপ পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায়, শুক্রবার, ৩১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের টিম-০১ ও টিম-০২ যৌথ অভিযান চালিয়ে এসএমপির শাহপরাণ (র) থানাধীন মুরাদপুর সুরমা গেইট-শ্রীরামপুর বাইপাস সড়কে হযরত শাহপরাণ (র) সেতুর উত্তরাংশ থেকে ৮৭ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৫৮ বস্তা ভারতীয় চিনি আটক করে।
একই সঙ্গে ভারতীয় এই চিনি পরিবহনে ব্যবহৃত ০৫টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলো মো ওবাইদুর রহমান (গোড়াপাখিয়া, চাপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ), মো শাওন আলী (লয়েলাভাঙ্গা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ), মো রফিকুল ইসলাম (ভগবন্তপুর, গোদাগাড়ি, রাজশাহী), মো জুয়েল (মোহিদীপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ), মো নূরুল ইসলাম (রসুলপুর. শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ), মো সাগর হোসেন (বালিয়ার মোড়, রাজপাড়া, রাজশাহী), মো সুজন আলী (বালিয়া, কাশিয়াডাঙ্গা, রাজশাহী), মো মামরোজ আলী (চণ্ডিপুর হাউজ নগর, শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ) ও মো মারুফ আলী (চণ্ডিপুর, শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ)।