নিজস্ব প্রতিবেদক : সিলেটের ৪ উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে ৩টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
সিলেট সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো বদরুল ইসলাম ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত (পুনরায়) হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
এই তিন উপজেলায় নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যানরা হলেন সিলেট সদরে হাসিনা আক্তার ও সয়ফুল ইসলাম, দক্ষিণ সুরমায় আইরিন রহমান কলি (পুনঃনির্বাচিত) ও মাহবুবুর রহমান (পুনঃনির্বাচিত) এবং গোলাপগঞ্জে সেলিনা আক্তার শিলা ও মো নাবেদ হোসেন।
বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল রাত ১১টা পর্যন্ত ঘোষণা করা হয়নি।