শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এস এম শামীম প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন চার জন। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপি কারণ দেখিয়ে এস এম শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়। আপিলেও বাতিলাদেশ বহাল থাকে।
পরবর্তী সময়ে এস এম শামীম উচ্চ আদালতের শরণাপন্ন হলে প্রার্থীতা ফিরে পান।
শুক্রবার, ২৬ এপ্রিল (১৩ বৈশাখ) এস এম শামীম উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জনতার ভালবাসা পেয়ে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার (প্রতীক আনারস) ও অবনী মোহন দাস (প্রতীক ঘোড়া), সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস (প্রতীক মোটরসাইকেল) ও এস এম শামীম (প্রতীক দোয়াত কলম)।