দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনা করে ঈদুল ফিতর উদযাপিত

প্রকাশিত April 11, 2024
দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনা করে ঈদুল ফিতর উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : এক মাস সিয়াম সাধনার পর দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনা করে সিলেটসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সিলেট বিভাগে ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ১১ এপ্রিল (২৮ চৈত্র) সকাল ৮টায় সিলেট মহানগরীর ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে। এতে নামাজ আদায় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সকলস্তরের মানুষ।
এছাড়াও হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) দরগা, শাহ মদনী ঈদগা, কানিশাইল ঈদগা, বরইকান্দি শাহী ঈদগা, কুদরত উল্লাহ জামে মসজিদ, নবাবী মসজিদ ও সরকারি আলিয়া মাদরাসা ময়দানসহ বিভিন্ন ঈদগা, মসজিদ খোলামাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।