বিশ্বনাথে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ সিসিক মেয়রের

প্রকাশিত April 8, 2024
বিশ্বনাথে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ সিসিক মেয়রের

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার, ৮ এপ্রিল (২৫ চৈত্র) উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের ৬ শতাধিক অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার এমন উদারতাকে মানবতার বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
সিসিক মেয়র বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি খুবই আন্তরিক। আমতৈল গ্রামের এই মানুষদের কথা তাদের নজরে দেওয়ার পর থেকেই তারা এইসব মানুষের কল্যাণে বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন। ভবিষ্যতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন ম্যানকাইন্ড চ্যারিটিবল ফাউন্ডেশনের ফাউন্ডার শহিদ চৌধুরী।
ভালমানের ঈদ উপহার পেয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার প্রতি উপকারভোগীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় প্রতিবন্ধী পরিবারগুলোকে চাল, ডাল, তেল, সেমাই ও মাংস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।
উল্লেখ্য, আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের বিষয়টি প্রথমে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার নজরে আনেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর থেকে এইসব মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর দুই তনয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি