প্রধানমন্ত্রীর ঈদউপহার ২ হাজার অসহায় র্পরিবারকে দিলেন শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত April 7, 2024
প্রধানমন্ত্রীর ঈদউপহার ২ হাজার অসহায় র্পরিবারকে দিলেন শফিকুর রহমান চৌধুরী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই ইউনিয়নের ২ হাজার দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেলো।
রবিবার, ৭ এপ্রিল (২৪ চৈত্র) সকালে উপজেলার খাজাঞ্চি ও লামাকাজী ইউনিয়ন পরিষদ ভবনে পৃথক পৃথকভাবে প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদউপহার ১০ কেজি করে চাল প্রদান করেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
এ সময় তিনি বলেন, দেশের হতদরিদ্র পরিবারগুলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের আগে অন্য কোনো সরকারের আমলে এত সহায়তা পায়নি। এর কারণ প্রধানমন্ত্রী দেশের অসহায় মানুষকে ভালোবাসেন।
ঈদউপহার হস্তান্তর অনুষ্ঠানে খাজাঞ্চিতে সভাপতিত্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গণি ও লামাকাজীতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরসল আহমদ ও শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি