প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি রমজান মাসে ইফতার পার্টি না করে দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার, ৫ এপ্রিল (২২ চৈত্র) দিনব্যাপী সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের ইফতারি ও ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী এবং ছিন্নমূল, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতারি বিতরণ করছে।
সকল সরকারি ও বেসরকারি দপ্তর ও সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিও তিনি একই ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহসভাপতি আলাউর রাহমান আলা, শানুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, লুৎফুর রহমান, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক মকদ্দুস আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমেদ মতসিন, যুক্তরাজ্য রিডিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, ডটস আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোসন চেরাগ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য শমসাদুর রহমান রাহিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি