আজ সতেরোই মার্চ : যেদিন বাংলাদেশের জন্মের ইতিহাস লেখা শুরু হয়

প্রকাশিত March 17, 2024
আজ সতেরোই মার্চ : যেদিন বাংলাদেশের জন্মের ইতিহাস লেখা শুরু হয়

নিজস্ব প্রতিবেদক : আজ সেই দিন-১০৪ বছর আগে যেদিন বাংলাদেশের জন্মের ইতিহাস লেখা শুরু হয়। ১৯২০ সালের এ দিনে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা ও কর্ণফুলির পলি বিধৌত এই বাংলায় তার আবির্ভাব হয়েছিল যার জন্যে হাজার বছর ধরে এ জাতি আরাধনা করেছিল। তাই সতেরোই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের মর্যাদায় উজ্জ্বল হয়ে আছে।
প্রতি বছরের মতো এবারও জাতি যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মদিন উদযাপন করছে। এ উপলক্ষ্যে সিলেট সহ দেশব্যাপী গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি সতেরোই মার্চের প্রথম প্রহর থেকে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে স্বাধীনতার মহানায়কের জন্মদিন উদযাপিত হচ্ছে।