নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতার মাস মার্চ শুরু হলো।
১৯৭১ সালের এই মাসের প্রথম দিন থেকেই শুরু হয় বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে পথচলা। অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠে পুরো বাংলাদেশ। সাতই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে মহানায়ক ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। আর তখন থেকেই মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।
প্রতিবছরের মতো এবারেও সিলেটে মহান স্বাধীনতার মাসকে পরম ভালবাসায় বরণ করা হবে। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।
সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।