রাষ্ট্রপতি পদকে ভূষিত সিলেট জেলা পুলিশ সুপার || পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত February 27, 2024
রাষ্ট্রপতি পদকে ভূষিত সিলেট জেলা পুলিশ সুপার || পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ দায়িত্ব পালনে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম-সেবা’য় ভূষিত হলেন।
ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ২৫ তম বিসিএসের একজন চৌকস পুলিশ কর্মকর্তা। ২০২২ সালের ৩১ আগস্ট তিনি সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এ ছাড়াও সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম, সাবেক অফিসার ইনচার্জ কে এম নজরুল এবং পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইন্সপেক্টর রুবেল হাওলাদারও রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) পুলিশ সপ্তাহ ২০২৪-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদেরকে পদক পরিয়ে দেন। তথ্য বিবরণী