ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলনের আহ্বান শফিক চৌধুরীর

প্রকাশিত February 25, 2024
ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলনের আহ্বান শফিক চৌধুরীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করতে হবে।
তিনি পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহবানও জানিয়েছেন।
শবে বরাত উপলক্ষে রবিবার, ২৫ ফেব্রুয়ারি (১২ ফাল্গুন) রাতে সিলেট মহানগরীর টিলাগড়ে নিজের বাসভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখছিলেন।
মাহফিলে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি, মহান মুক্তিযুদ্ধ ও পনেরোই আগস্টে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, জেলা যুগ্মসম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা সাকির আহমদ শাহিন, সদস্য এ আর চৌধুরী সেলিম, ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি মামুন আহমদ, টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, আহমদ আলী, প্রবীণ সাংবাদিক চৌধুরী ফজলে নূর ইসমত প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ওসিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুকিত। মাহফিল শেষে শিরনি বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি