সিলেট সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর সহযোগিতা করবে।
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি (২৫ মাঘ) বিকেলে সেনা কর্মকর্তাদের সঙ্গে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক আলোচনা সভায় এই সহযোগিতার ব্যাপারে ঐকমত্য হয়।
নগরভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, লেফট্যান্যান্ট কর্নেল (অব) মো একলিন আবেদিন, লে কর্নেল ইমরুজ্জামান, পিএসসি, প্রকৌশলী মেজর রিয়াজ মাহমুদ, মো আব্দুল কাদের, মো হুমায়ুন কবীর খান, রাজি উদ্দিন খান, মো তানভির রহমান, উজ্জ্বল কুমার দাস চৌধুরী, তন্ময় চক্রবর্তী ও দিপ্তপ্রহর দত্ত সহ সিসিক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সভায় মহানগরীর জলাবদ্ধতার কারণ ও তা নিরসনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
নাগরিক দুর্ভোগের এ সমস্যা সমাধানের ব্যাপারে সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
পরে সিসিক কর্মকর্তাগণ ও সেনাবাহিনীর প্রতিনিধিরা মহানগরীর বিভিন্ন ছড়া ও খাল পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি