‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ ও সম্পদ আরোহণ এবং বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সিলেট সিটি কর্পোরেশনে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বুধবার, ৭ ফেব্রুয়ারি (২৩ মাঘ) নগর ভবনের সভাকক্ষে সিসিক এ সম্পর্কিত কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়রুজ্জামান চৌধুরী বলেন, পারস্পরিক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। এজন্য একে অপরের সঙ্গে সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে হবে। তাহলেই নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের ভালো মানের সেবা দেওয়া সম্ভব হবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের কোর্স পরিচালক ড আবু শাহীন মো আসাদুজ্জামান, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপপরিচালক মো মাহাবুবুর রহমান।
কর্মশালায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি