সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আামাদের সংস্কৃতির ভাণ্ডার খুবই সমৃদ্ধ। সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশে আমরা একসঙ্গে কাজ করবো। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য পিঠাপুলির উৎসব সহ অন্যসব ঐহিত্য আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে।’
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় বাঙালির চিরায়ত লোকসংস্কৃতির বিকাশে আরও অনেক কাজ করতে হবে।
সিসিক মেয়র সোমবার, ৫ ফেব্রুয়ারি (২২ মাঘ) রাতে কবি নজরুল অডিটোরিয়াম মুক্তপ্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমির তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের নির্বাহী পরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাংবাদিক সুমনকুমার দাশ ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত। উপস্থাপনায় ছিলেন জান্নাতুল নাজনীন আশা।
পরে মেয়র জাতীয় পিঠা উৎসবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে, দলীয় সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, আরকুম শাহ শিল্পী গোষ্ঠী, রাধারমণ স্মৃতি তর্পণ, অনির্বাণ শিল্পী সংগঠন, সারেগামাপা; গীতাঞ্জলি, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, তারুণ্য, সিলেট নৃত্যালয় ও নৃত্যরথ, সিলেট।
একক পরিবেশনায় অংশ নেন, হিমাংশু বিশ্বাস, বিরহী কালা মিয়া, বিধুভূষণ ভট্টাচার্য্য, খোকন ফকির, বাবুল সরকার, ইকবাল সাঁই, সোমা নাগ, বিমলেন্দু দাশ, পল্লবী দাস মৌ, মোহাম্মদ ফয়সাল, আশরাফুল ইসলাম অনি, মৃন্ময়ী রায় মীম, প্রমি দে ও অর্পিতা দে। সংবাদ বিজ্ঞপ্তি