বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে একদল ইন্টারভেনশনাল হেপাটোলজিস্ট সফলভাবে একজন লিভার সিরোসিস রোগীর ট্রান্স-জুগুলার ইন্ট্রাহেপাটিক পোরটো-সিস্টেমিক শান্ট (টিপস) সম্পাদন করেছেন।
এ নিয়ে এই চিকিৎসক দল দেশে দ্বিতীয়বার সফলভাবে টিপস করলেন।
রবিবার, ৪ ফেব্রুয়ারি যে রোগীকে টিপস করা হয় তিনি দীর্ঘ্যদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছেন।
লিভার সিরোসিসের কারণে তার পেটে ঘন ঘন পানি আসছিল যা প্রচলিত কোন চিকিৎসাতেই কমানো যাচ্ছিল না। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় রিফর্যাক্টরি এ্যাসাইটিস। পাশাপাশি রোগীর গলায় শিরা ছিঁড়ে গিয়ে কয়েকদফা রক্ত বমি বা ভ্যারিসিয়াল ব্লিডিংও হয়েছিল।
গত ডিসেম্বরে একই চিকিৎসক দল একজন বাড চিয়ারি সিনড্রমে আক্রান্ত রোগীর উপর প্রথম সফলভাবে টিপস সম্পাদন করেন।
এক মাসের ব্যবধানে আরেক রোগীর সন্তোষজনক উন্নতির পরিপ্রেক্ষিতে এখন থেকে নিয়মিতভাবে তারা টিপস করবেন বলে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি