সিলেট মহানগর ডিবির অভিযানে সোয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পেঁয়াজ আটক

প্রকাশিত February 2, 2024
সিলেট মহানগর ডিবির অভিযানে সোয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পেঁয়াজ আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে সোয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পেঁয়াজ আটক হয়েছে। জব্দ করা হয়েছে একটি কাভার্ড ভ্যান। একই সঙ্গে চার জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবির উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ শাহপরাণ (র) থানাধীন চকগ্রাম দাসপাড়া এলাকায় সিলেট-জাফলং মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে কাভার্ডভ্যান চালক মো খায়রুজ্জামান শাপলা (৩০, পিতা মৃত আব্দুল গণি, দক্ষিণ বুরুজ বাগান, শার্সা, যশোর), নাইম আহমদ (২০, পিতা ফখরুল ইসলাম, হরিপুর চাঁনঘাট, জৈন্তাপুর, সিলেট), মো আশিকুর রহমান (২৮, পিতা রহিজ উদ্দিন, আসামপাড়া, গোয়াইনঘাট, সিলেট) ও মো সাগর ইকবাল (২০, পিতা শফিউল ইসলাম, দক্ষিণ বুরুজ বাগান, শার্সা, যশোর)-এই চার জনকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ২৫৬ বস্তাভর্তি ১২ হাজার ২৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ আটক করা হয়। এই বিপুল পরিমাণ পিঁয়াজের বাজার মূল্য কমবেশি ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। গোয়েন্দা দল ভারতীয় এই পণ্য পরিবহন কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানটিও (রেজি নং-ঢাকা মেট্রো ট-১৮-৬৭০৩) জব্দ করে।
আসামিদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (র) থানায় মামলা রুজু করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী