বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস ও প্রবাসী দিবস উপলক্ষে সেমিনার

প্রকাশিত January 30, 2024
বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস ও প্রবাসী দিবস উপলক্ষে সেমিনার

ফয়ছল মনসুর, যুক্তরাজ্য : ব্রিটেনের কার্ডিফ শহরে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস ও প্রবাসী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৭ জানুয়ারি একটি কমিউনিটি সেন্টারে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মো আলীমুজ্জামানের সার্বিক নিদের্শনায় সেমিনারের পাশাপাশি দিনভর কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়।
প্রবাসী দিবস উপলক্ষে ‘প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর ও দূতাবাস প্রধান স্বর্ণালী চন্দের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার মো আলীমুজ্জামান। এর আগে প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণ বিষয়ক কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা।
এছাড়াও সহকারী হাইকমিশনার কমিউনিটি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়েলস বাংলাদেশ কমিউনিটির মুরব্বি মোহাম্মদ ফিরোজ আহমদ ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। সহকারী হাইকমিশনার মো আলীমুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান মুজিবুর রহমান মুজিব, আবুল কালাম মুমিন, আসাদ মিয়া, রকিবুর রহমান ও বশর সিকদার।
সহকারী হাইকমিশনার মো আলীমুজ্জামান বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে প্রতিনিয়ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে।
সেমিনার ও কনস্যুলার সার্ভিসে অন্যদের মধ্যে রাজনীতিবিদ এম এ মালিক, হারুন তালুকদার, জয়নাল আহমদ শিবুল, আকতারুজ্জামান কুরেসি নিপু, এস এ রহমান মধু, আলী আকবর, গোলাম মর্তুজা, শেখ মোহাম্মদ আনোয়ার, কাউন্সিলার সালেহ আহমদ ও শেখ আতিকুজ্জামান সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বার্মিংহাম হাইকমিশনের পক্ষ থেকে এবারের কনস্যুলেট সার্ভিসে দুই শতাধিক ব্যক্তি তাদের বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি, নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি সেবা গ্রহণ করেন।