হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভেড়াডহর গ্রামের কৃষক নিপেশ চন্দ্র বৈষ্ণব সম্পূর্ণ জৈবিক উপায়ে বেগুন চাষে সফল হয়েছেন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে তিনি জৈব কৃষি প্রদর্শনীর বেগুন চাষ করেছেন। এতে নিপেশ চন্দ্র বৈষ্ণব রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করেছে বায়ো পোস্টিসাইট। এছাড়া বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরামোন ট্রাম্প ও অন্যান্য চোষক পোকা দমনের জন্য হলুদ আঁটালো ফাঁদ ব্যবহার করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, শাল্লায় এ বছর ৭৫০ হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় নিরাপদ ফসল উৎপাদনে কৃষক পর্যায়ে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
নিপেশ চন্দ্র বৈষ্ণব জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ বছর তিনি গত বছরের তুলনায় অধিক লাভবান হয়েছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ভেড়াডহর, প্রতাপপুর, মেদা, মুছাপুর, ফয়জুল্লাপুর, শাউদের শ্রী, বিষ্ণুপুর, মাহমুদনগর, শসারকান্দা ও মির্জাকান্দা সহ বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়।