বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার বিজয়ের দিন

প্রকাশিত December 16, 2023
বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার বিজয়ের দিন

নিজস্ব প্রতিবেদক : অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্থাৎ ত্রিশ লাখ শহীদের কাঙ্ক্ষিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকারে ও বর্ণিল আয়োজনে বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল বিজয়ের দিন মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেট সহ সারা দেশে বর্ণিল পরিবেশ বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর শহীদ ও সভ্রমহারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য আয়োজনে জাতি ঐতিহাসিক এ দিনটি উদযাপন করছে।
সিলেটে সূর্যোদয়ের পরপর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ ও জেলা পুলিশ এবং অন্যান্য সরকারি
দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এর পর থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ‍নিবেদন করেন।