বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁনভাঙ্গা নতুন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার এসআই আলাউল হক জানান, চুনারুঘাট থেকে নতুন সেতু এলাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীরা আহত হন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকচালক তামীম ও দুই নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।
এ খবর পাঠানো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও ইজিবাইক আটক করেছে।