আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আয়োজিত মানববন্ধনে নেতবৃন্দ অভিযোগ করেছেন, দেশে মানবাধিকার ও আইনের শাসন নেই।
রবিবার, ১০ ডিসেম্বর দুপুর ২টায় মহানগরীর সুরমা পয়েন্টে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি শুরু হওয়ার কিছু সময় পর পুলিশের বাঁধার মুখে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে গিয়ে আদালত চত্বরে কর্মসূচি পালন করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের মানবাধিকার বলতে কিচ্ছু নেই। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
অন্যান্য বক্তা বলেন, দেশে বিচার ব্যবস্থা আজ্ঞাবহ। তাই মানবাধিকার ও আইনের শাসন কল্পনাও করা যায়না। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধনে সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল গাফফার, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, আলী আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদ নেতা প্রফেসর ড মো আশরাফ উদ্দিন, প্রফেসর ড মো মোজাম্মেল হক, প্রফেসর ড খালিদুর রহমান ও প্রফেসর ড শাহ মো আতিকুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আতাউর রহমান, জেলা বিএনপির সহসভাপতি শাহাব উদ্দিন আহমদ, সামিয়া চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, ডা নাজমুল ইসলাম, গোলাম রব্বানী সোহেল, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট সাঈদ আহমদ, ব্যারিস্টার রিয়াসদ আজিম হক আদনান, আম্বিয়া চৌধুরী, শফিকুর রহমান, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, এনামুল কুদ্দুস চৌধুরী, গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাসনিম শারমিন তামান্না, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, আলী আকবর, আল মামুন খান, আলাউদ্দিন রিপন, মাহবুব আলম, নিগার সুলতানা ডেইজী, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, কুমকুম ফাহিমা, আকবর হোসেন, অ্যাডভোকেট এজাজ আহমদ, অ্যাডভোকেট খালেদ যোবায়ের, অ্যাডভোকেট তানভীর আখতার খান, জাহেদ আহমদ, খালেদুর রশীদ ঝলক, মির্জা লিটন, লল্লিক আহমদ চৌধুরী, রহুল কুদ্দুস হামজা, খুরশেদ আহমদ কুশু, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, সেলিম আহমদ শেলু, আব্দুল হাসিম জাকারিয়া, অ্যাডভোকেট রাজ্জাক খান রাজ, পলিনা বেগম, আফজল হোসেন, রিফল আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি