বিশেষ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ঘোষণা করেছেন, চলমান আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে দেশে মানবাধিকার ফিরিয়ে আনা হবে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার, ১০ ডিসেম্বর সকালে মহানগরীর কোর্ট পয়েন্টে বিএনপির উদ্যোগে আয়োজিত মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মীদের স্বজন ও নাগরিকদের পরিবারের মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।
তিনি আরও অভিযোগ করেন, সরকার বারবার মানবধিকার লঙ্ঘন করছে।
মানববন্ধেনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
তবে উদ্যোগটি বিএনপির কোন শাখার অর্থাৎ জেলা না মহানগরীর না যৌথ তা ব্যানারে উল্লেখ ছিলনা।