সিলেটে দুই আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল || পদত্যাগ করেননি বিশ্বনাথের মেয়র

প্রকাশিত November 29, 2023
সিলেটে দুই আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল || পদত্যাগ করেননি বিশ্বনাথের মেয়র

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার, ২৯ নভেম্বর দুপুর ১২টার দিকে সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সর্বপ্রথম মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্রটি গ্রহণ করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
পররাষ্ট্র মন্ত্রী পরে সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরাম-বিএনএফ প্রার্থী ফয়জুল হকও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বিশ্বনাথ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে তিনি পৌর মেয়রের পদ ত্যাগ করেননি।
গতকাল পর্যন্ত সিলেটের ৬টি আসনে ৫৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।