ক্লিন সিলেট গ্রিন সিলেট স্মার্ট সিলেটের প্রতিশ্রুতি পূরণ করবো ইনশাল্লাহ : সিসিক মেয়র

প্রকাশিত November 25, 2023
ক্লিন সিলেট গ্রিন সিলেট স্মার্ট সিলেটের প্রতিশ্রুতি পূরণ করবো ইনশাল্লাহ : সিসিক মেয়র

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক-পর্যটন নগরী সিলেটকে গ্রিন, ক্লিন ও স্মার্ট নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি। সফল হবো ইনশাল্লাহ। নগরবাসীর সহযোগিতায় একে একে সকল নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবো।
শুক্রবার, ২৪ নভেম্বর রাত ১১টায় মহানগরীর রিকাবীবাজারে নজরুল চত্বরে সিলেট সফররত স্কটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্যসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর সময় তিনি এ কথা বলেন।
মেয়র জানান, মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিসিক কর্মীরা কাজ করছেন। যাতে আরও ভালভাবে কাজ হয় সে ব্যাপারে তাদেরকে সচেতন করা হচ্ছে। তাদের নিকট থেকে আগামীতে অবশ্যই ভাল ফল পাওয়া যাবে। তিনি নিজে বিষয়টি তদারকি করছেন।
তিনি বলেন, শুধু সিসিক কর্মচারীদের উপর নির্ভর না করে নিজের চারপাশটা পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে আরও সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সদস্য স্কটিশ ক্রস পার্টি গ্রুপের লিডার ও স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফর কালচার, ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট এন্ড ইউরোপ ফয়সল চৌধুরী এমবিই, শ্যাডো কেবিনেট সেক্রেটারি ফর লোকাল গর্ভমেন্ট, হাউজিং এন্ড সোস্যাল জাস্টিস মাইলস ব্রিগস, স্কটিশ এমপি ইভিলিন টুইড, অভিবাসন ও ইমিগ্রেশন এক্সপার্ট ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার মো লুৎফুর রহমান, স্কটিশ ক্রস পার্টি গ্রুপের এডভাইজার, চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ, অফিসিয়াল সেক্রেটারিয়েট জুনেদ হোসেইন চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ তৌফকুল হাদি, বিক্রম কর সম্রাট, এ কে এ লায়েক, তোফায়েল আহমদ শেপুল, রেজওয়ান আহমদ, সায়াত আব্দুল্লাহ, মখলিছুর রহমান কামরান, আব্দুর রকিব বাবলু, আব্দুল মুহিত জাবেদ, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, তাকবিরুল ইসলাম পিন্টু, রায়হান হোসেন, মো মাজহারুল ইসলাম শাকিল, নাজমুল ইসলাম, রুহেল আহমদ, নারগিস সুলতানা, হাজেরা বেগম ও ফাতেমা বেগম। সংবাদ বিজ্ঞপ্তি