নিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি থানার বিভিন্ন পোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে জেলা পুলিশ সুপার বিশেষ স্ন্যাকস দিয়েছেন।
পুলিশের সহায়তায় নিয়োজিত আনসার সদস্যরাও এই উপহার পেয়েছেন।
বুধবার, ২২ নভেম্বর সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে বিভিন্ন পোস্টে দায়িত্বরত সকল পুলিশ ও আনসার সদস্যের নিকট বিশেষ স্ন্যাকস পৌঁছে দেওয়া হয়।
পুলিশ সুপারের এই উদ্যোগ ফোর্সের মনোবল বৃদ্ধির পাশাপাশি কর্তব্যপালনে নতুন করে উদ্দীপ্ত করবে বলে আশা করা হচ্ছে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি