তফসিলকে স্বাগত জানিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকবৃন্দ

প্রকাশিত November 17, 2023
তফসিলকে স্বাগত জানিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত ও মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন।
এক বিবৃতিতে তারা বলেছেন, ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি। ইতোমধ্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার সবধরনের উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। নির্বাচনে বাংলাদেশের জনগণ সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তিকে পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে উপাচার্য ও শিক্ষকবৃন্দ বিবৃতিতে সবাইকে আহ্বান জানিয়েছেন।