২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপির আহবান

প্রকাশিত October 26, 2023
২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপির আহবান

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী শনিবার, ২৮ অক্টোবর বিএনপি আয়োজিত ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সকল পর্যায়ের নেতাকর্মীকে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেছেন, ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তাই সমাবেশে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন সহ উল্লেখিত ইউনিট সমূহের অন্তর্গত সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকতে হবে।