সিলেটে আওয়ামী লীগ নেতাদের ‘দ্য ড্রিল অনলাইন ক্যাম্পেইন ট্রেনিং’ বৃহস্পতিবার

প্রকাশিত October 25, 2023
সিলেটে আওয়ামী লীগ নেতাদের ‘দ্য ড্রিল অনলাইন ক্যাম্পেইন ট্রেনিং’ বৃহস্পতিবার

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সুনির্দিষ্ট নেতৃবৃন্দের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার, ২৬ অক্টোবর সকাল ৯টায় মহানগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটরিয়ামে ‘দ্য ড্রিল অনলাইন ক্যাম্পেইন ট্রেনিং’ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশন-সিআরআইর প্রশিক্ষকরা পরিচালনা করবেন।
প্রশিক্ষণ কার্যক্রমের সময়সূ্চি : নিবন্ধন সকাল ৯টায়, প্রশিক্ষণ শুরু সকাল সাড়ে ৯টায় এবং শেষ দুপুর ১টায়।
প্রশিক্ষণে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যারা পদাধিকার বলে অংশগ্রহণ করবেন তারা হলেন তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপদপ্তর সম্পাদক এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রত্যেক পৌরসভা/ইউনিয়ন থেকে ১ জন করে প্রতিনিধি (যিনি অনলাইন কার্যক্রমে সক্রিয়) অংশগ্রহণ করবেন।
অনুরূপভাবে মহানগর আওয়ামী লীগ থেকেও মনোনীত নেতারা প্রশিক্ষণে অংশ নেবেন।
প্রশিক্ষণ শেষে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তালতলায় ইস্ট এন্ড হোটেলের নিচতলায় ‌’স্মার্ট কর্ণার’ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি