সিলেট সিটি করপোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন।
রবিবার, ২২ অক্টোবর বিকেল ৪টায় মহানগরীর নাইয়রপুলে রামকৃষ্ণ মিশন থেকে পূজামণ্ডপ পরিদর্শন শুরু করে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মেয়র বলেন, সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট। এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে বিদ্যমান বলেই ’ধর্ম যার যার উৎসব সবার’-এই রীতিতে সকলে মিলে এগিয়ে চলেছি।
মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সরকার দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন মানুষের মনে স্বস্তি. প্রাণে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আয়োজনের সক্ষমতা আছে বলেই বছর বছর পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সিসিক মেয়রের পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, রামকৃষ্ণ মিশনের সহসভাপতি দিবাকর ধর রাম, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক চন্দন দাস, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জাহাঙ্গীর আলম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, নাজমুল ইসলাম, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম নাদিম, হিরন মাহমুদ নিপু, রুহেল আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজোয়ান আহমদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, যুগ্মসাধারণ সম্পাদক এম আব্দুল মুকিত, দেবাশীষ দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি