নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার, ২২ অক্টোবর তারা সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর কেন্দ্রীয় সর্বজনীন পূজামণ্ডপ, মদনমোহন সর্বজনীন পূজামণ্ডপ, কায়স্থঘাট চক সর্বজনীন পূজামণ্ডপ, ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডিপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বজনীন পূজামণ্ডপ, মাইজগাঁও ইন্দানগর সর্বজনীন পূজামণ্ডপ ও সারকারখানা বৈদিক কৃষ্টি সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি, ডিআইজি ও এসপি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ডিআইজি ও পুলিশ সুপার শুভ মহাঅষ্টমী উপলক্ষে পূজা উদযাপন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভক্ত-পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তারা সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণ করে বক্তব্যও রাখেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি