ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত October 20, 2023
ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২০ অক্টোবর জুম্মার নামাজের পর মৌলভীবাজার শহরে সিনিয়র মাদরাসা প্রাঙ্গণ থেকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদও। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তরা বলেন, এই হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে।
তারা অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।