শারদীয় দুর্গোৎসবে মহানগরীর ৭৬টি সর্বজনীন পূজামণ্ডপে আনোয়ারুজ্জামানের অনুদান

প্রকাশিত October 19, 2023
শারদীয় দুর্গোৎসবে মহানগরীর ৭৬টি সর্বজনীন পূজামণ্ডপে আনোয়ারুজ্জামানের অনুদান

সিলেট সিটি করপোরেশনের নবর্বিাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মহানগরীর ৭৬টি সর্বজনীন পূজামণ্ডপে অনুদান দিয়েছেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট মহানগরীর সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন।
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নতুন মেয়রের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।
আওয়ামী লীগের জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রামকৃঞ্চ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেদ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, অ্যাডভোকেট কিশোর কুমার কর, সুদীপ দেব, মলয় পুরকায়স্থ, সিসিক কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সহসভাপতি পিযুষ কান্তি দে, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শহিদ চৌধুরী, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিক, মহানগর ছাত্র ঐক্যের আহবায়ক রকি দেব, সাংবাদিক শংকর দাস, সজল ঘোষ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি