আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি : রেঞ্জ সেরা সিলেট জেলার পুলিশ সুপার আল মামুন

প্রকাশিত October 19, 2023
আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি : রেঞ্জ সেরা সিলেট জেলার পুলিশ সুপার আল মামুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট রেঞ্জে এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর-এই ৩ মাসে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করে জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রেখে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত সিলেট রেঞ্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের পুলিশ সুপারকে সেরা ঘোষণা করা হয়। ফলশ্রুতিতে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুরস্কৃত হয়েছেন।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা। এ সময় অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভায় জুলাই মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মনোনীত হন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান। ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ টি আই মনোনীত হন টি আই (প্রশাসন) মো রফিকুল ইসলাম মৃধা। এছাড়াও অনুদঘাটিত মামলার রহস্য উদঘাটনে অবদান রাখায় কানাইঘাট থানার এস আই সোহেল মাহমুদকে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল হতে তদন্তকারী কর্মকর্তাদের এমসি ও পিএম রিপোর্ট সংগ্রহ ও পুলিশ সদস্যদের চিকিৎসায় সহযোগিতা করে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কনস্টেবল মো জনি চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সূত্র তথ্য বিবরণী